amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সড়ক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

রাসেল সরকার
জানুয়ারি ১৯, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার লালমাই উপজেলায় রাস্তার ওপর থেকে দুই শ্রমিকের থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বড় ধর্মপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জেলার বরুড়া উপজেলার দীঘল গাঁও গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫০)।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, সকাল ৭টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা দুজনই পাইপ ফিটিংয়ের কাজ করতেন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মরদেহ থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। নাড়িভুঁড়ি বের হওয়া ছিল। মরদেহ দুটি ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।