সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে হযরত আলী তুহিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি রংপুর জেলা সদর উপজেলার মৃত আলা উদ্দিনের ছেলে।
কামারখন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ওই যুবক রেল লাইনে হেঁটে মুঠোফোনে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

