amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক মৃত্যু

এম, রাসেল সরকার
জানুয়ারি ২২, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক খুন হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক মো. রুবেল হোসেন জানান, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে।

তখন তিনি তাকে রিকশায় উঠাতে গিয়ে দেখেন তার শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই অটোরিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতের তার নাম-পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে মোট তিনটি ছুরিকাঘাত রয়েছে। তার সঙ্গে থাকা একটি বাসের টিকিট দেখে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে হয়তো ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদ নেমে তার গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।