amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি মামলায় চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাহাড় খেকোদের দেওয়া ষড়যন্ত্র মূলক চাঁদাবাজি মামলায় জামিন লাভ করেছেন।

বুধবার ২৫ জানুয়ারি কক্সবাজার আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে জামিন দেন। এর আগে উক্ত ষড়যন্ত্র মূলক মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি।

ষড়যন্ত্র মূলক মিথ্যা ভিত্তিহীন মামলায় আদালত থেকে জামিন পেয়ে চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী বলেন- পাহাড় ও বালু খেকোরা এইরকম হাজারও মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দিলেও আমার কষ্ট নেই। কিন্তু আমার ইউনিয়নে আপাতত পাহাড় কাটা বন্ধ হয়েছে এটাই আমার আনন্দের ব্যাপার।

পালংখালী ইউনিয়ন পরিষদের বারবার চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক চাঁদাবাজি মামলায় কক্সবাজার আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দেওয়ায় পালংখালী ইউনিয়নে জনতার উৎসবের আমেজ আনন্দ উল্লাস চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।