amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হানজালা শিহাবের জন্য মানবিক আবেদন

এম, রাসেল সরকার
জানুয়ারি ২৭, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোহাম্মদ হানজালা শিহাব পেশায় একজন সংবাদকর্মী। সর্বশেষ কাজ করেছেন নয়া দিগন্তের স্পোর্টস রিপোর্টার হিসেবে। গত বছরের জুনে হঠাৎ তার রেক্টাম ক্যান্সার শনাক্ত হয়। এরপর অপারেশনের মাধ্যমে রেক্টাম থেকে টিউমার অপারেশন করা হয়।

পরের কেমোথেরাপি চলে পাঁচ মাস। গত ৩০ ডিসেম্বর কেমোথেরাপির আটটি ডোজ শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ব্লাডে ক্যান্সারের জার্ম আগের চেয়ে আরো বেড়েছে। চিকিৎসকেরা এখন রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে চিকিৎসকসহ অনেকে বিদেশে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে গত সাত মাসে নিঃস্ব এবং কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই সংবাদকর্মী।

ফলে এখন তার ক্যান্সারের চিকিৎসা অব্যাহত রাখাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন এক যুগের বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করা এই সংবাদকর্মী।

হানজলা শিহাবকে সাহায্য করতে পারেন ০১৯২৪৪৮১৪০২ বিকাশ নাম্বারে। অথবা নিচের ব্যাংক একাউন্টে। মোহাম্মদ হানজালা, এ/সি 20502230202389200, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ভিআইপি রোড শাখা, ঢাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।