amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবিতে নকলার মুন্তাসির শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি

বশেফমুবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাকালীন এ কমিটিতে ফিসারিজ বিভাগের মুনন্তাসির মাহমুদকে সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের সাদেকুল ইসলাম সাকিব কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে রয়েছে শেরপুর জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীগণ।

উল্লেখ্য, উক্ত কমিটি অনুমোদন ও সার্বিক দিক নির্দেশনা দেয় ড.মোঃ ফরহাদ আলী ও সুমিত কুমার পাল (সহকারী অধ্যাপক ফিসারিজ বিভাগ) এবং দুজন শিক্ষকই শেরপুর জেলার।

এ সময় প্রতিষ্ঠাকলীন সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বক্তব্যে বলে শেরপুর জেলা ছাত্র কল্যান পরিষদ গঠনের মূল উদ্দেশ্য শেরপুর জেলা হতে আগতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা এবং শেরপুর জেলা হতে আগতো যেকোন শিক্ষার্থীর যে কোন সমস্যায় পাশে থাকা, তাদের সহযোগিতা করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।