amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

একজন নুর হোসেন মাষ্টারের বিদায়

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৮, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

একজন গুণী শিক্ষক, একজন সৎ ও সাহসী দেশপ্রেমিক সুনাগরিক মাষ্টার এস কে নুর হোসেন স্যার চির বিদায় নিয়ে চলে গেলেন আমাদের থেকে।সমগ্র মাদার্শা জনপদে আজ তাঁর শোকে মুহ্যমান।তিনি সর্বশেষ মধ্য মাদার্শা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরে ছিলেন।তিনি ছাত্রজীবন থেকে অত্যন্ত সাহসী রাজনীতি সচেতন ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলেন।অন্যায়ের সাথে তিনি কখনো আপোষ করতেননা।

এসকে নুর হোসেন মাষ্টার একজন বীর মুক্তিযোদ্ধা।১৯৭১ সনে পাকিস্তানী শোষনের বিরোদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে তিনি অস্ত্রহাতে যুদ্ধ ঝাপিয়ে পড়েছিলেন।আজীবন তিনি দেশের কথা মানুষের চিন্তা, মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন।তিনি বাংলাদেশ আওয়ামী লীগ,এমএ আজিজ মেমোরিয়াল ক্লাব, কাজী পাড়া জামে মসজিদ সহ অনেক সামাজিক সংগঠনের সাথে নিজেকে জড়িত রেখেছিলেন।

জিয়া-সাত্তার-এরশাদের স্বৈরাচারী শাসনামলে তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনো নীতি থেকে বিচ্যুত হননি।আমরা এ বীরের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম উত্তর জেলা, ও হাটহাজারী উপজেলা শাখার পক্ষ থেকে আমরা এসকে নুর হোসেন মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আজ জোহর নামাজের পর মরহুমের নামাজে জানাজা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।উক্ত জানাজার নামাজে সবাইকে শরীক হওয়ার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে কাপ্তাই সড়কে অটোরিকশা ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন নুর হোসেন মাস্টার। পরে স্থানীয় জনসাধারণ গুরুতর অবস্থায় তাকে মেডিকেল নিয়ে যান।প্রায় ২১ দিন মৃত্যুর সাখে পাঞ্জা লড়ে তিনি গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তাঁর মৃত্যুতে পুরো মাদার্শা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও তার সহকর্মীসহ সর্ব স্থরের জনসাধারণ।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।