ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আর.টি চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ২০১০ সালে সাধারণ জনগণ প্রতিষ্ঠা করেন। সেমিপাকা কয়েকটি কক্ষ নির্মার্ণের কক্ষ নিয়ে শুরু হয় এ বিদ্যালয়ের যাত্রা। পরে ২০১৪ সালে এটি সরকারিকরণ করা হয়। তবে সরকারিকরণ হলেও সব ধরনের সেবা থেকে বঞ্চিত এ বিদ্যালয়টি। নেই ভালো কোন ক্লাসের রুম, নেই ভালো বাথরুম শিক্ষার্থীদের জন্য অন্যান্য সামগ্রীর লেশমাত্র নেই এ বিদ্যালয়ে।
১ফেব্রুয়ারী (বুধবার) এ বিদ্যালয়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিয়েছে সাজেদা আনোয়ার ফাউন্ডেশন। এসময় সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আনোয়ার হোসেন, হারুয়ালছড়ি ইউপি যুবলীগের সভাপতি সেকান্দার হায়দার উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কান্তি নাথ, শিক্ষক মো.খোরশেদুল আলম, রুবি আক্তার, সিমু বড়ুয়া, রেখা বালা দাশ, ফারজানা নাসরীন বিমল ও শিক্ষার্থীরা।

