মুন্সীগঞ্জে আলোকচিত্র গ্রন্থ ‘আলোকনগর’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেলো কবি অনু ইসলামের প্রথম আলোকচিত্র গ্রন্থ ‘আলোকনগর’ এর প্রকাশনা উৎসব৷’আলোকনগর’ গ্রন্থটি মূলত মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্য-প্রত্ন নিদর্শন নির্ভর একটি গবেষণামূলক আলোকচিত্রের আকর গ্রন্থ৷
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক, কবি ও ফোকলোরবিদ ডক্টর তপন বাগচী৷ বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. শহীদ-ই-হাসান তুহিন, কবি-প্রাবন্ধিক বীরেন মুখার্জী, কবি ও গীতিকার গোলাম মোর্শেদ চন্দন, কবি পরিষদ মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক-কবি সুমন ইসলাম, ছোটকাগজ খড়কুটোর সম্পাদক-কবি মাসুদ অর্ণব৷ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন কবি পরিষদ মুন্সীগঞ্জের সভাপতি ও প্রত্ন-গবেষক গোলাম আশরাফ খাঁন উজ্জ্বল৷ উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি যাকির সাইদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হামিদা খাতুন৷
প্রকাশনা উৎসবে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব, কণ্ঠশিল্পী শিশির রহমান এবং আলোকচিত্রী-কবি অনু ইসলামের কন্যা মহিমা ইসলাম৷ তবলায় সংগত করেন তবলাশিল্পী অসিত চক্রবর্তী৷ উৎসবে কবিতাপাঠ করেন কবি অয়ন সাঈদ ও কবি ইমন শাই৷
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও গল্পকার কানন ইয়াছিন৷ প্রকাশনা উৎসবের আয়োজন করে কবি পরিষদ মুন্সীগঞ্জ৷ উৎসবে সহযোগিতায় ছিল দৃষ্টি মিডিয়া এণ্ড পাবলিকেশন্স এবং সার্বিক সহযোগিতায় ছিল সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘পটভূমি৷’

