amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে প্রতিবেশীর মা’র’ধ’রে ওমান প্রবাসীর মৃ’ত্যু : অভি’যোক্ত আ’ট’ক

এম ওসমান গনি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মুহাম্মদ বাদশাহ (৪২) নামে এক ওমান প্রবাসীকে মা’রধ’রে মৃ’ত্যু’র অ’ভি’যো’গ উঠেছে প্রতিবেশীর বি’রু’দ্ধে। শনিবার সকাল ১০ টায় জব্বার আলি চৌধুরী বাড়ির জামে মসজিদের সামনে রওশন সড়কে এ ঘ’ট’না ঘ’টে।

সরেজমিনে জানা গেছে, নিহতের মালিকানাধীন পুকুর থেকে সেচ দিতে নি’ষে’ধ করায় একই এলাকার মাহবুব সওদাগর প্রকাশ লেইঙ্গা মাহবুব নামে এক ব্যক্তি এ ঘ’ট’না ঘ’টি’য়েছে জানিয়ে নি’হ’তে’র খালা মনোয়ারা বেগম ও খালাত ভাই বাবলু বলেন, শুক্রবার বাদশাহ’র অনুপুস্থিতিতে অনুমতি ছাড়া বাদশাহ’র বাড়ির পুকুর থেকে মেশিন দিয়ে সেচ দেয় অ’ভি’যু’ক্ত মাহবুব। শনিবার সকালে আবারো সেচ দিতে গেলে পানি শুকিয়ে যাওয়ায় বাদশাহ নি’ষে’ধ করে।

অভি’যো’ক্ত মাহবুব সওদাগর প্রকাশ লেইঙ্গা মাহবুবকে আ’ট’ক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

এ নিয়ে বাড়ি সংলগ্ন জব্বার আলি চৌধুরী জামে মসজিদের সামনে অকথ্য ভাষায় গালাগালের এক পর্যায়ে বাদশাহকে মা’র’ধ’র করে গু’রু’ত’র আ’হ’ত করে মাহবুব। খবর শুনে উপস্থিত লোকজন ও বাড়ির লোকেরা আহতবস্থায় বাদশাহকে ঘরে নিয়ে দরজা ব’ন্ধ করে দেয়।

অ’ভিযু’ক্ত মাহবুব আবারো সেখানে গিয়ে দরজা খোলার জন্য চি’ৎকা’র চেঁচামেচি করে। ইট দিয়ে দরজায় আ’ঘা’ত করতে থাকে। পরে সবার অনুরোধে মাহবুব চলে গেলে বাদশাহকে উনার শ্যালক মো. আলমগীরসহ বাড়ির অন্য সদস্যরা সরকারহাট একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে ক’র্ত’ব্য’র’ত চিকিৎসক মৃ’ত ঘো’ষ’ণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।