চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজ, বিজ্ঞান বিভাগ থেকে মনোয়ার মেজবাউল হক (মুনিম) এইচ এস সি তে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ+ পেয়েছে।
সে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের উত্তর ইদিলপুর গ্রামের নছু বাকর আলী বাড়ির মুহাম্মদ মনজুরুল হকের ছেলে। সে প্রবাসী সাংবাদিক এমএম আবু বক্কর হারুন এর মামাতো ভাই। সে নম্র-ভদ্র ও শান্তশিষ্ট ছেলে। সে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আত্নীয় স্বজন সবাই গর্বিত।
তার এ সফলতার পিছনে সবচেয়ে যাদের অবদান বেশি তারা হলেন, মা-বাবা ও শিক্ষক মন্ডলী। সে বড় হয়ে প্রকৌশলী হতে চায় এবং সে সকলের দোয়া প্রত্যাশি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

