amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাংলা সাহিত্য একাডেমি

তাসনোভা তুশিন
আগস্ট ২৪, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

রবীন্দ্র সাহিত্য পরিষদ -এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান এর হাতে সম্মাননা স্মারক এবং সম্মাননা সনদপত্র তুলে দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ (লোটাস), প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি, গবেষক, সংগঠক মাহমুদুল হাসান নিজামী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কবি, গবেষক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক পুষ্পেন রায়, সাইফুর মিনা, আসাদ সরকার, অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ।

এসময় আরো আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, মোছাঃ শ্যামলী ইসলাম, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মাহমুদা চৌধুরী কলেজ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. হাফিজুর রহমান লিটু, আ ন ম ফজলুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা মো. শহিদুল্লাহ।

অনিন্দিতা ইসলাম সারথি, সাহেদ মুশতার ও ইমাম মেহেদী যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ টিটুল হোসেন।

অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণিজনেরা বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য উক্ত অনুষ্ঠানে গুণিজনদেরকে সম্মাননা স্মারক এবং সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। পরিশেষে রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ টিটুল হোসেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।