বুধবার (০৯ আগস্ট) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব হেলেনা আকতার এর বদলিজনিত বিদায় উপলক্ষে বিকালে বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেলেনা আকতার একজন দক্ষ, সৎ, বিচক্ষণ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। বগুড়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মকালে তিনি বগুড়া জেলা পুলিশে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। বগুড়া জেলা পুলিশ তাঁর অবদান আন্তরিকভাবে স্মরণ করবে।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথির স্মৃতি রোমন্থনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ, বগুড়া’র পক্ষ থেকে ফুল ও সম্মাননা স্মারক উপহার দেন। পুলিশ সুপার মহোদয় সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথির জন্য অফুরন্ত দোয়া ও ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদরের ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
জনাব হেলেনা আকতার (অতিরিক্ত পুলিশ সুপার) হিসেবে আরএমপি রাজশাহী তাঁর পরবর্তী কর্মকাল শুরু করবেন।

