amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গুপ্ত হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে হাটহাজারীতে উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মহিউদ্দিন
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তকিবুল হাসান চৌধুরী তকির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ জানান। তকির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার রয়েছে। আওয়ামী লীগের গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল। জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে যাবে।

কর্মসূচিতে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।