amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের দায়ে এবার জাহাঙ্গীরকে খুলনা জেলা ছাত্রকল্যাণের কারণ দর্শানোর নোটিশ

জবি প্রতিনিধি:
জুলাই ৩০, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের দায়ে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির উপদেষ্টা।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিস্বার্থে পদ ব্যবহারের মতো একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগ সংগঠনটির গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলার সঙ্গে গুরতরভাবে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযোগগুলোর কারণে সংগঠনের সুনাম, গ্রহণযোগ্যতা এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিত, তথ্যভিত্তিক ও নির্ভুল ব্যাখ্যা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বা ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।