amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অরাজকতা সৃষ্টির পায়তারা করলে কঠোরভাবে দমন করা হবে: শিক্ষা মন্ত্রী

আত্তাবুজ্জামান ফরহাদ, জাবি প্রতিনিধি:
নভেম্বর ৪, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মাঠে যাওয়ার নামে যদি বিএনপি কোনো অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করে তাহলে কঠোরভাবে তা দমন করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই সব দল নির্বাচনে আসুক। বিএনপি মাঠে যাচ্ছেন সেটা নিশ্চই ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করা হয় তাহলে নিশ্চয়ই কঠোরভাবে তা দমন করা হবে।’

গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দিপু মনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমদের কোথাও সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদেকে কার্যালয়ের ভিতরে আটকে রাখা হতো। আমাদের কোন সমাবেশ বা কর্মসূচির আগে গণ গ্রেফতার করা হতো। শেখ হাসিনা সরকার জনগণের সরকার ,গণতন্ত্রের সরকার সে কারণে বিরোধীদল স্বাধীন ভাবে সবকিছু করতে পারছে। মিডিয়াতে সারাদিন তারা কথা বলছেন। তারা বাইরের থেকে বরং মিডিয়ার মধ্যে বেশি অবস্থান করছেন। সাধারণ মানুষের মধ্যে তারা কম, তবে এখন তারা মানুষের মধ্যে যাবার চেষ্টা করছেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।