amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আইএসিআরডি’র নির্বাহী পরিচালক পদে ইবিএইউবি’র উপাচার্য

নিজস্ব প্রতিবেদেক:
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের (সম্মানসূচক) নির্বাহী পরিচালক মনোনীত হয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

উল্লেখ্য যে, ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যা শিক্ষা ও শিক্ষণ পদ্ধতির বিভিন্ন ধারণার বিকাশ ও বিস্তার নিয়ে কাজ করে থাকে।

উক্ত প্রতিষ্ঠানের বোর্ডের নির্বাহী পরিচালক পদে মনোনীত হওয়ার পর ইবিএইউবি’র উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, গবেষণাকে শিক্ষার একটি অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বব্যাপী বিস্তার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান ২০২২ সালের ১ সেপ্টেম্বর এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন।

প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপক ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্ডিয়ান একাডেমিক রিসার্স অ্যাসোসিয়েশন (আইএএআরএ)-এর একজন সম্মানিত ফেলো এবং বাংলাদেশ শাখার সভাপতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।