amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা পাঠ

খলিলুর রহমান, ইবি প্রতিনিধি:
ডিসেম্বর ১৭, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ স্লোগানকে সামনে রেখে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ কবিতা পাঠের আয়োজন করা হয়।

আবৃত্তি আবৃত্তি’র অর্থ-সম্পাদক জান্নাতুল ফারজানার সঞ্চালনায় বিজয়ের কবিতা পাঠ করেন দীপেন রায়, তানজিমা শিকদার তনু, আবদিম মুনিব, নওশিদ সুম্মা, হায়াতে জান্নাত, সুইটি পাল, সূচনা ত্রিপুরা, আব্দুল মাজেদ, আবু রায়হান, গোলাম রাব্বানী, নীরব বিশ্বাস, নাঈমা পারভীনসহ অন্যান্য সদস্যরা।

কবিতা পাঠ অনুষ্ঠানে আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নাঈমা পারভীন নীলা’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, আবৃত্তি আবৃত্তি’র উপদেষ্টা ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ ইনজামুল হক।

এসময় উপস্থিত ছিলেন আবৃত্তি আবৃত্তি’র সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মীরা, সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক দীপেন রায়, অনুষ্ঠান সম্পাদক গোলাম রব্বানী, সাহিত্য সম্পাদক নীরব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ইসবা বিথী’সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।