amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উপাচার্যের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং সেন্টার এর মতবিনিময়

জবি প্রতিনিধি:
জানুয়ারি ১২, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

১২ জানুয়ারি(বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং সেন্টারের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জবি কাউন্সিলিং সেন্টার ও বিভিন্ন বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত ছাত্র উপদেষ্টাবৃন্দ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একত্রে কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় জবি কাউন্সিলিং সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মদ ও সদস্য ড. সানজিদা খান গত এক বছরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

এসময় পরিচালক (ছাত্র-কল্যাণ) ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং কাউন্সিলিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।