জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর ভোটগ্রহন সকাল ৯টায় শুরু হয়েছে।শেষ হবে দুপুর আড়াইটায়। এবছর নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন দুই অংশে বিভক্ত নীলদল।
এবারো নির্বাচন অংশ নেয়নি বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। ৮ বছর পর এবার নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও প্যানেল ঘোষণা করেননি তারা। নির্বাচনে সাদা দলের দেড় শতাধিক ভোটার হয়ে উঠেছেন নীল দলের প্রভাবক। ভোটকেন্দ্রে তাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
এ বছর নির্বাচনে অংশ নিয়েছে অধ্যাপক ড.মো আইনুল ইসলাম- অধ্যাপক লুৎফর রহমান পরিষদ। অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান প্যানেলের নির্বাচনি অঙ্গীকারে উচ্চশিক্ষা, উচ্চপদে নিয়োগ, গবেষণা বিষয়ক,
অপর প্যানেলে আছে অধ্যাপক ড.অধ্যাপক মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো জহির উদ্দিন আরিফ।
অধ্যাপক মো. শাহজাহান ও জহির উদ্দিন আরিফ বিশ্ববিদ্যালয়ে মেধাসম্পন্ন শিক্ষার্থী ভর্তির বর্তমান সমস্যা নিরসন, শিক্ষকদের মান বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বঙ্গবন্ধু ফেলোশীপ ব্যবস্থাকরণসহ মোট ২৬ টি বিষয় সামনে রেখে ইশতেহার ঘোষণা করেন। এর বাইরেও সাংবিদকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
শিক্ষকদের এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে লড়ছেন ৩০ জন শিক্ষক। তাদের মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে একজন করে নির্বাচিত হবেন এবং সদস্য পদে ১০ জন শিক্ষক নির্বাচিত হবেন। ৬৭৫ জন শিক্ষক এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে
সরেজমিনে ঘুরে জানা যায়, দুপুর আড়াইটায় শেষ হবে নির্বাচন, সাড়ে ৩টা নাগাদ ই ঘোষণা করা হবে বিজয়ী প্রার্থীদের নাম।

