amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষার রুটিন সংশোধন করে প্রকাশ

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১৩, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

গতকাল বুধবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

দেশে বিভিন্ন জেলায় বন্যার কারণে পেছানো ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
তবে পরীক্ষার রুটিনে এসেছে কিছুটা পরিবর্তন।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল। ওই রুটিনের সংস্কৃত প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করে রুটিন সংশোধন করা হয়েছে। আগের রুটিনে সংস্কৃত প্রথম পত্রের পরীক্ষা ২০ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর এবং সংস্কৃত দ্বিতীয়পত্র পরীক্ষা ২১ নভেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করা হয়েছে।

আগের রুটিনে একই দিনে সকালে ভূগোল ও বিকেলে সংস্কৃত পরীক্ষা পড়ে গিয়েছিল। যাদের এই দুইটি বিষয়ই আছে তাদের কথা মাথায় রেখে সংস্কৃত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। সকালে পরীক্ষা দিয়ে বিকেলে আরেক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি হবে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।