amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কারাবন্দী যুদ্ধাপরাধ মামলার আসামি ফজর আলী ঢামেকে মৃত্যু

এম রাসেল সরকার:
আগস্ট ৯, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ফজর আলী গাজী (৭১) মারা গেছেন।

বুধবার ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোহাম্মদ পিয়াস জানান, ভোর ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে ওই বন্দী অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

ওই ব্যক্তি কোন জেলার মানবতাবিরোধী অপরাধী হিসেবে বন্দী ছিলেন তা জানাতে না পারলেও পিয়াস বলেন, তার হাজতি নম্বর ৪০৯১২/২২। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্টদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।