amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গোপন ব্যালটে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক-সাধারণ সম্পাদক এম কাউছার

নিজস্ব প্রতিবেদক:
আগস্ট ১৭, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জ প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন (৬মাস) কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলালের সভাপতিত্বে রামগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘদিনের বিরোধ নিরসনে আজ বুধবার ১৬ আগষ্ট বুধবার বিকাল ৪টায় গোপন ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

গোপন ব্যালটে দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুক সভাপতি ও দৈনিক সময়ের আলো রামগঞ্জ প্রতিনিধি এম কাউছার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন রামগঞ্জ প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, সহ-সভাপতি দৈনিক আমাদের সময় রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক সমকাল রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সুমন, অর্থ সম্পাদক দৈনিক নবচেতনা রামগঞ্জ প্রতিনিধি মনির হোসেন বাবুল, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন। এছাড়া নির্বাহী সদস্য দৈনিক মানবকণ্ঠ রামগঞ্জ প্রতিনিধি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, দৈনিক ইনকিলাব নিজস্ব প্রতিবেদক এস এম বাবুল বাবর, দৈনিক বাংলার মুকুল সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুল ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সাঈদুল ইসলাম পাবেল, দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানা, জি-টিভির জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, ডেইলী সান এর জেলা প্রতিনিধি রেজাউল করীম পারভেজসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য ইতোমধ্যে রামগঞ্জ উপজেলায় দুইটি প্রেস ক্লাব গঠিত হওয়ায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ জরুরী মতবিনিময় সভার আয়োজন করে। এছাড়া বিগত সময়ে গঠিত রামগঞ্জ উপজেলার দুইটি প্রেস ক্লাবের কার্যকরি কমিটি বিলুপ্ত ও উচ্চ আদালতে দায়ের করা রিটের কার্যক্রম স্থগিত করা হয়। এ কার্যকরি কমিটি আগামী ৬মাসের মধ্যে যাছাই বাছাই করে পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রনয়ন করে দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।