চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে ২০২২-২৩ অর্থ বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এপিএ’র ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সভাপতিত্বে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে ২০২২-২৩ অর্থ বছরের ১ম সভা অনুষ্ঠিত হয়।
রিসোর্স পার্সন হিসেবে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু লায়েক।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, এপিএ কমিটি সহ সকল ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ (এনআইএস, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার, তথ্য অধিকার) এবং আইসিটি সেলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

