amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
আগস্ট ৮, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে পালিত হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর ৯৩তম জন্মবার্ষিকী।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানঞ্জুরা মুশাররফ, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভিন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার (ওসি) মাহবুবুল আলম ও জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা।

এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।