amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫০০ শিক্ষার্থীকে মাইন্ড ট্রেনিংয়ের প্রশিক্ষণ

জবি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি  জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখ কর্তৃক আয়োজিত মানসিক চাপ, বিষন্নতা, সিদ্ধান্তহীনতা বা মানসিক যেকোনো অস্থিরতার দূরীকরণে  মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে ট্রেইন ইউর মাইন্ড’ শীর্ষক প্রোগ্রামে বিনামূল্যে  প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশে বিদেশে ব্যাপক আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইন্ড ট্রেনার ও বাংলাদেশ ক্রিকেট দলের মাইন্ড কোচ সাবিত রায়হান।
সেশনটিতে উপস্থিত শিক্ষার্থীরা কীভাবে ডিপ্রেশন থেকে নিজেকে মুক্ত রাখবে, কীভাবে দুশ্চিন্তা থেকে দূরে থাকবে, কীভাবে নিজের লাইফ গুছিয়ে নিবে এসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছোট জায়গা হওয়ায় আমাদের শিক্ষকদের সঙ্গে ছাত্র-ছাত্রীদেরও অনেক পরিশ্রম করতে হচ্ছে। আমাদের মধ্যে একেক মানুষের ভালো থাকার বা খুশি থাকার পদ্ধতি একেক রকম।  তবে আমাদের যা আছে তা নিয়েই খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করোনা পরবর্তী সময়ে এমন একটি আয়োজনের প্রশংসা করেন তিনি।
পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জাফর হোসেন বলেন, পুরান ঢাকায় এমন একটি প্রোগ্রামের খুব দরকার ছিল। বর্তমান সময়ে এটি খুবই প্রয়োজনীয় একটি পদক্ষেপ।

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জবি শাখার মডারেটর অধ্যাপক ড. দিপীকা রাণী সরকার বলেন, করোনা পরবর্তী সময়ে আত্নহত্যার প্রবণতা অনেক বেড়ে যায়। শিক্ষার্থীরা বুঝতে পারেনা কীভাবে কী করবে, কী হবে তাদের ভবিষ্যত। এমন একটি সময়ে এই আয়োজন খুবই দরকার ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।