amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসবের উদ্বোধন

জবি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসব ৬ ফেব্রুয়ারী (সোমবার)  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মোঃ আরাফাত ইসলাম আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসাইন এবং জবি চলচ্চিত্র সংসদের এলামনাইবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক নিলয় দেব।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ১১টি শটফিল্ম প্রদর্শনী হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শটফিল্মগুলো প্রদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।