amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জবিতে পালিত হয়েছে চতুর্থ আবৃত্তি উৎসব

আয়দান ইমরান ,জবি প্রতিনিধি:
নভেম্বর ১০, ২০২২ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশনের সহযোগিতায় কেন্দ্রীয় মিলনায়তনে ‘উচ্চারণে খুলি মগজের দুয়ার’ স্লোগানকে সামনে রেখে চতুর্থ আবৃত্তি উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর (বুধবার)২০২২, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ৪র্থ বারের মতো আয়োজিত হয়েছে আবৃত্তি উৎসব।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মাে. ইমদাদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো. জহির উদ্দিন, স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক কামরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।

উল্লেখ্য এবারের আবৃত্তি উৎসবে রয়েছে কবি সম্মাননা, সনদ বিতরণ, স্মারক প্রদান ও আবৃত্তি অনুষ্ঠান। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত-কে কবি সম্মাননা পুরস্কার দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।