amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জবিতে বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন ইসলামী ছাত্র আন্দোলনের

জবি প্রতিনিধি:
আগস্ট ৩১, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন। আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোর্সটির উদ্বোধনী ক্লাসের মাধ্যমে এটি শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিতে পারবেন।

আয়োজকেরা জানিয়েছেন, কুরআন শুদ্ধভাবে পড়া ও শেখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কোর্সে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কোর্সের উদ্বোধন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। পরবর্তী সময়ে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের অভিজ্ঞ শিক্ষকেরা প্রশিক্ষণ দেবেন।

কোর্সে নিবন্ধনের জন্য 🔗 https://forms.gle/wg9rhEjgdLBvFU3D8 লিংকে আবেদন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৮-৫২৯৯৯৬ ও ০১৯২৮-২১৩৮৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিকুর রহমান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা বা জীবনের নানা প্রতিকূলতার কারণে কুরআন শিক্ষার সুযোগ পাননি। এই শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই এই কোর্স তারই প্রথম ধাপ। কোর্সটি শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি নৈতিক ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।