যাকাত ও কল্যাণ তহবিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার (যাক তহবিল, জবিপ) এর আয়োজনে আজ বুধবার (২ আগস্ট) ৭ম বৃত্তি বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়র সন্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এআইএস বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যাক তহবিল, জবিপ এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম এবং আলোচক হিসেবে ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।
উল্লেখ্য এবছর যাকাত ও কল্যাণ তহবিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

