amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জবির দুইটি বিভাগে নতুন চেয়ারম্যান নিযুক্ত

আয়দান ইমরান ,জবি প্রতিনিধি:
নভেম্বর ১০, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুইটি বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন দুইজন অধ্যাপক।

রোববার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত ধারাবাহিক দুইটি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

দুইটি বিভাগের নতুন চেয়ারম্যানগণ হলেন- বাংলা বিভাগে অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমির চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ আগামী ১১ই নভেম্বর ২০২২ তারিখে ৩ বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে আগামী ০৩(তিন) বছরের জন্য বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম – এর চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ ১১ই নভেম্বর ২০২২ তারিখে ৩ বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদকে আগামী ০৩(তিন) বছরের জন্য প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

উভয় বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, এ আদেশ ১২ নভেম্বর ২০২২ থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক সকল ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।