amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মাছ মারাকে কেন্দ্র করে এক কন্যা শিশুর মৃত্যু

নিরেন দাস, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
আগস্ট ৭, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ মারাকে কেন্দ্র করে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার(৬ আগস্ট) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের বিমল মাহাতোর মেয়ে।

পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানাগেছে,গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বাড়ী পার্শ্ববর্তী জমিতে বিমল মাহাতোর মেয়ে শ্রাবন্তী মাহাতো (৮) ও সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) দুজনে মাছ ধরছিল।

এ সময় দুজন দুজনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করে মারামারি করে। এরই এক পর্যায়ে দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে বললে তার বাবা শ্রাবন্তী মাহাতোর বাড়ীতে গিয়ে মারধর করলে সে গুরুত্বর আহত হয়।

এ অবস্থায় আহত শ্রাবন্তীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে দুদিন চিকিৎসা নেওয়ার পর একটু সুস্থ হলে শ্রাবন্তীর খালা বাড়ি উপজেলা বালিঘাটা ইউনিয়নের বিরনগর বাশপাড়া গ্রামে নিয়ে যাওয়ার পর শ্রাবন্তীর অবস্থার আবারও অবনতি হলে রবিবার সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার (ওসি তদন্ত) হাবিবুর রহমান হাবিব গণমাধ্যম কর্মীদের বলেন,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এবিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি তদন্ত বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।