amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সার্বিক নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালত

ঝালকাঠি প্রতিনিধিঃ
জুলাই ২৯, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি ভিমরুলী পেয়ারা বাগানে (২৯শে জুলাই) শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। চাষীদের সার্বিক নিরাপত্তা, ভাসমান পেয়ারা বাজার ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তিন এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে আছেন তারা হলেন ১। অংছিং মারমা, ২। মিলন চাকমা ও ৩। মং এছেন। ও ঝালকাঠি পুলিশ বিভাগের ১জন ইন্সপেক্টর, ২জন এসআই, ৩ জন এএসআই সহ মোট ৩২ জন পুলিশ সদস্য। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারে, চাষীদের নিরাপত্তা ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা, প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠির সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম স্যারের নির্দেশনায় এ অভিযানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানো, পর্যটকদের উদ্দেশ্যে বখাটেদের উচ্ছৃঙ্খল ও আপত্তিকর আচরণ এবং যেকোন পরিবেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।