ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ অনুষ্ঠিত হয়।ঢাবি অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষা ও টেক্সটাইল গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তনে নিটারের প্রায় ৪’শতাধিক গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ১৯ নভেম্বর ২০২২ কেন্দ্রীয় খেলার মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশগ্রহন নেন। টেক্সটাইল ১২৮ জন (২০১৯ পরীক্ষা ৬ ব্যাচ), ১৪৩ জন (২০২০ পরীক্ষা ৭ম ব্যাচ) , আইপিই ৫০ জন (২০২০ পরীক্ষা ১ম ব্যাচ) এবং এমএসসি ১৩ জন (২০২০ পরীক্ষা) ৭ জন (পরীক্ষা ২০২১) সহ সর্বমোট ৩৪২ জন ৫৩তম সমাবর্তনে অংশ নিয়েছে। এছাড়াও আরও কিছু নিজেরা সরাসরি আবেদন করেছে, শিক্ষার্থীদের থেকে জানা যায়।
৫৩ তম সমাবর্তনে বক্তা ছিলেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। সমাবর্তনে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়।
সমাবর্তনকে ঘিরে আনন্দ-উল্লাস মেতে উঠেছে নিটারের প্রাক্তন ২টি ব্যাচের শিক্ষার্থীরা,বিদায়ের আনুষ্ঠানিক লগ্নটি তাদের স্মৃতির পাতায় ধরে রাখতে দেখা যায়। একজন শিক্ষার্থীর সাথে কথা বলে তার অনুভূতি জানতে চাওয়ায় তিনি জানান, আমরা খুবই খুশি,একজন শিক্ষার্থীর স্বপ্ন এই দিনটি,দীর্ঘ ৪ বছর অধীর আকাঙ্খার দিন এটি,যার অনুভূতি বলে বোঝানো যাবে না।

