ফরিদপুরের নগরকান্দায় জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নির্মিত তরুণ ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। ১৫ আগস্ট জাতীয় শোকদিবস এর শ্রদ্ধাঞ্জলি জানাতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন সড়কে নির্মিত তরুন গুলোর মধ্যে বিশ্বরোড ঝাটুরদিয়া বাজার সংলগ্ন গেইট (তরুন)রাতঁর আধাঁরে কে বা কাহারা ভাঙচুর করে ডিজিটাল ব্যানার ছিড়ে ফেলে।
তরুণটি ভাঙচুর ও ছিড়ে ফেলায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি কাজী আব্দুস সোবহান ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানান। তিনি আরও বলেন যারা ১৫ আগস্ট জাতীয় শোকদিবস এর তরুন ভাঙচুর করেছে তারা দেশ ও জাতির শত্রুু,তারা রাজাকারের সন্তান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

