amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নগরীর বাদুরতলায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
আগস্ট ৪, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

৪ আগস্ট (শুক্রবার) বাদে আসর হতে শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১২নং বাদুরতলা শাখার উদ্যোগে জঙ্গি শাহ মাজার গেইট চত্বরে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

নাজিরহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক অলি আহাদ,আলহাজ্ব মুহাম্মদ শ‌ওকত ইমরান,আলহাজ্ব মুহাম্মদ ইউনূস কোম্পানি,আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান, প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, দেশ ও দেশের মানুষ বিশেষত যুবকদের খুব ভালবাসতেন যুগশ্রেষ্ঠ গাউছুল আজম (রাঃ)। এ মনীষীর লাখো অনুসারীর মধ্যে অধিকাংশই যুবক। তাঁর প্রতিটি ওয়াজ মাহফিলে ও নসিহতে থাকতো যুবকদেরকে কোরআন-সুন্নাহ্ পথে জীবন গঠনের আহবান।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।