নানা আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নোবিপ্রবি প্লাটুনের চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমী ভবনে এই চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান মহিলা এবং পুরুষ প্লাটুনের সকল ক্যাডেটসহ প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও নোবিপ্রবি বিএনসিসি প্রফেসর আন্ডার অফিসার (পিইও) মো.মাহবুবুল আলম নাইম এবং বিজিই বিভাগের শিক্ষক আসমা তালুকদার এর নির্দেশনায় প্রায় শতাধিক ক্যাডেটদের নিয়ে এ চড়ুইভাতির আয়োজন করা হয়।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নোবিপ্রবি বিএনসিসি ক্যাডেট আন্ডার অফিসার (সিইও) আব্দুল্লাহ আল মামুন সাব্বির।
এছাড়াও নোবিপ্রবি বিএনসিসি ক্যাডেট সার্জেন্ট বাবু এবং পপির নেতৃত্বে মধ্যাহ্নভোজের রান্না পরিচালিত হয়। এতে বর্তমান ক্যাডেট সহ আরও নেতৃত্ব দেন কর্পোরাল নিলয় ,ঝন্টু , রাইসা সহ ল্যান্স কর্পোরাল আরিফ, নজরুল এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে নোবিপ্রবি বিএনসিসি ক্যাডেট আন্ডার অফিসার (সিইও) আব্দুল্লাহ আল মামুন সাব্বির বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন বরাবরের মতই সুনাম ধরে রেখেছে। বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন প্রশাসনিক কাজের সহায়তা সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক এবং সচেতনতা মূলক কাজেই আমরা অংশগ্রহণ করে থাকি। সেই সাথে আমাদের ক্যাডেটদের তৎপরতা বরাবরই ভালো।
এটা আমাদের একটা পরিবার, এখানে আমরা দায়িত্বের পাশাপাশি কিছু মূহূর্ত স্মৃতি হিসেবেও জোগাড় করে থাকি যার একটি উদাহরণ আমাদের এই চড়ুইভাতি।দেশ ও জাতির সেবায় আমরা সবসময় আছি এবং থাকবো, সকলের সহযোগিতা কামনা করছি যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল করতে পারি।”
উল্লেখ,মধ্যাহ্নভোজ পরবর্তী সকল সদস্যগন সম্মিলিতভাবে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে । সর্বশেষ পুরষ্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

