amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নিয়মানুবর্তিতা সাফল্যের চাবিকাঠি: ড. হাফিজা খাতুন

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
নভেম্বর ২২, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

 নিয়মানুবর্তিতা একজন ব্যক্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতিটি কাজ নিয়ম মেনে করলে জীবনে সাফল্য পাওয়া যাবে। ভালো কিছুকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভালো পথে চলার প্রতিজ্ঞা আমাদেরকে গ্রহণ করতে হবে।

মঙ্গলবার(২২ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট আয়োজিত ৫ম রোভারমেট কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

তিনি আরো বলেন, রোভার স্কাউটস একটি আন্দোলনের নাম। তারা সবাই একসাথে কাজ করে থাকে। আমাদেরেও সবাইকে আগ্রহ ও সুন্দর মন নিয়ে কাজ করতে হবে।

এর আগে সকাল ১০টায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ কর্মশালার উদ্বোধন করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বিশ্ববিদ্যালয় পতাকা ও রোভার স্কাউটসের পতাকা উত্তোলন করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির মজুমদার, পাবনা জেলা রোভার স্কাউটসের কমিশনার মো. আশরাফ আলী এবং সম্পাদক অধ্যাপক মো. বেলাল হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও পাবিপ্রবি রোভার স্কাউটসের সম্পাদক ড. জিন্নাত রেহানা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রোভার স্কাউটস লিডার অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ও গ্রুপ কমিটির সদস্য ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রক্টর মো. কামাল হোসেন, হল প্রভোস্ট ড. মো. ওমর ফারুক, পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার সদস্য, বিশ্ববিদ্যালয়ের সকল রোভার, জ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রোভার স্কাউটসের গঠন, কার্যপ্রণালী, দায়িত্ব-কর্তব্য, কর্মপরিকল্পনা, পূর্বের বছরে বাস্তবায়িত প্রোগ্রাম, আগামী বছরের জন্য রোভারদের প্রোগ্রাম চাহিদা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয়াদি তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।