amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে দীপাবলি উৎসব উদযাপন

নোবিপ্রবি প্রতিনিধি:
অক্টোবর ২৫, ২০২২ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘দীপাবলি উৎসব-১৪২৯’ উদযাপন করেছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ত্রি ধর্মীয় উপাসনালয়ে আলপনা ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আলো ঝলমলে দীপাবলি উৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এসময় মন্দিরে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী। এসময় তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক দীপাবলি। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা..শান্তি, সংহতি ও সংগ্রামের প্রতীক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।