নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক স্পিকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (১৭ অক্টোবর ২০২২) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। উপস্থিত ছিলেন, নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: গিয়াস উদ্দিন ভূঁইয়া।

