amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবি শুভসংঘের সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক মাহফুজ

নোবিপ্রবি প্রতিনিধি:
জানুয়ারি ১৪, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

কালের কণ্ঠ শুভসংঘ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের আরেক শিক্ষার্থী মাহফুজুল হক মাহফুজ।

শুক্রবার(১৩ জানুয়ারি) ৪৫ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ এই কমিটির অনুমোদন দেন শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক জাকারিয়া জামান।

নতুন কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন, কালের কণ্ঠ শুভসংঘ সবসময় শুভ ও মানবিক কাজের সঙ্গে থাকে। সারাদেশের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে থাকে এই সংগঠন। সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও নতুন কমিটির সবার সুপরামর্শ নিয়ে শুভসংঘকে আরো এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সাধারণ সম্পাদক মাহফুজুল হক বলেন, শুভসংঘের সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও নতুন কমিটিতে স্থানপ্রাপ্ত সবাইকে নিয়ে নতুন উদ্যমে কাজ করব। আশা করি শুভ কাজে সবার পাশে থাকবে কালের কণ্ঠ শুভসংঘ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।