amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবিতে জেল হত্যা দিবস পালন

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
নভেম্বর ৩, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(৩ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ‘জনক জ্যোতির্ময়’ প্রাঙ্গনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. খায়রুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শ্রদ্ধার্ঘ অর্পন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের সঞ্চালনায় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের পরিচালনায় মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।