amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবির ৫৪ শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায়

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
জানুয়ারি ৭, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ৫৪ জন শিক্ষক।

সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২৩ সালের বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা যায়।

দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকের মধ্যে পাবিপ্রবির এই ৫৪ জন শিক্ষক স্থান পেয়েছেন। এর আগে ২০২২ সালে এ তালিকায় ২৬ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়টির এবারের অর্জন গত বছরের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি।

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।