amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পাবিপ্রবির প্রক্টর কামাল হোসেন

নাজমুল ইসলাম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

‘বাংলাদেশে টেলিযোগাযোগ শিল্পের গ্রাহক পরিবর্তনের আচরণ (২০০৮-২০১৯) ‘ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মো. কামাল হোসেন। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে কর্মরত আছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট বোর্ড সভায় এ ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।

এর আগে একাডেমিক কাউন্সিলেও গৃহীত হয় অভিসন্দর্ভটি। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক সরকার।

মো.কামাল হোসেন ২০০৩ সালে পাবনার আড়িয়াডাঙ্গি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০০৫ সালে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক এবং ২০১১ সালে একই বিভাগ হতে সফলতার সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০১৪ সালের ২৪ নভেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন জার্নালে তার ২০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিপণনের ক্ষেত্র এবং টেলিযোগাযোগ সম্পর্কিত সমসাময়িক সমস্যাগুলো বিশেষ করে গ্রাহকের মান, গ্রাহক পরিবর্তন, খরচ, সন্তুষ্টি এবং গ্রাহক সমন্বয় তার গবেষণার আগ্রহের বিষয়।

তিনি শিক্ষার্থীদের বিপণনের মূলনীতি, মার্কেটিং ম্যানেজমেন্ট, বিপণন পরিকল্পনা এবং বাস্তবায়ন, বিপণন প্রচার, ভোক্তা আচরণ, সামষ্টিক অর্থনীতির মূলনীতি, মাইক্রোইকোনমিক্সের মূলনীতি, বাংলাদেশ স্টাডিজ বিষয়সমূহ পড়ান।

 

নাজমুল ইসলাম
01708172349
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।