amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের সহায়তায় লক্ষীপুরে মাদ্রাসায় ফ্যান বিতরণ

আব্দুল্লাহ আল মামুন::
আগস্ট ৪, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

লক্ষীপুর জেলার রায়পুরের বাবুরহাটের আল কারীম কাসিমুল উলূম নূরানী ও ক্বওমী মাদ্রাসায় প্রবাসীদের সহায়তায় সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রবাসী সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এবং প্রবাসীদের সহায়তায় লক্ষীপুর জেলার রায়পুরের বাবুরহাটের আল কারীম কাসিমুল উলূম নূরানী ও ক্বওমী মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ করা হয়।

তথ্যে জানা যায়, নিউ উদ্যোগে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে এলাকার গরীব অসহায় এবং এতিম শিশুদের আরবি শিক্ষা দিয়ে আসছে, মাদ্রাসাটিতে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় প্রচন্ড গরমে ছোট ছোট শিশুদের লেখাপড়ায় ভীষণ কষ্ট হচ্ছিল, এমতাবস্থায় বিষয়টি প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের নজরে আসলে তিনি তার ফেইজ বুকে একটি পোষ্ট করলে তাতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা এগিয়ে আসেন, বাংলাদেশে নিযুক্ত আনোয়ার হোসেন ভুইঞার সার্বিক সহযোগিতা সৌদিআরব প্রবাসী ও মানবতার সেবক সোবরাব আহম্মেদ এবং সৌদিআরবের বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদ আলমের সহায়তায় মাদ্রাসাটিতে সিলিং ফ্যানের ব্যবস্থা করা হয়।

এসময় মাদ্রাসাটির শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা সকলে প্রবাসীদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া মোনাজাত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।