amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রভোস্টের পদত্যাগ দাবিতে ঢাবি ছাত্রীরা ভিসির বাসভবনের সামনে

ক্যাম্পাস প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

হল প্রভোস্টের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রীরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।তৃতীয়/চতুর্থ বর্ষে উঠেও সিট না পাওয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পর্যাপ্ত টিশার্ট না দেওয়া, নিম্নমানের খাবা, ক্যান্টিনের খাবারের নিম্নমান ও উচ্চ দাম, হলে আগুন লাগার ঘটনায় প্রভোস্টের উদাসীনতাসহ বিভিন্ন অভিযোগ এনেছেন ছাত্রীরা।

ছাত্রীরা জানান, তৃতীয় বর্ষে উঠেও অনেকেই সিট পায়নি। অথচ, জুনিয়ররা সিট পাচ্ছে। হলের মধ্যে কোনো ফার্মেসি নেই। আগুন লাগার ঘটনায় প্রভোস্টের উদাসীনতা লক্ষ্য রয়েছে। ছাত্রীদের দাপ্তরিক কাজে ঢিলেমি করেন তিনি। এছাড়াও, ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা গ্রহণ করেননি।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ অনেকে।পরে ছাত্রীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন এবং ভিসিকে সব অভিযোগ জানান।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ছাত্রীরা তাদের দাবি দাওয়া উপাচার্যকে বলেছে। উপাচার্য তাদের কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। ছাত্রীরাও উপাচার্যের প্রতি আস্থা রেখেছে এবং হলে ফিরে গেছে।ক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।