বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বীরপলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোমেনা বিবি ধুন্দার গ্রামের মৃত বুলু মিয়ার স্ত্রী।
জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার ধুন্দার গ্রাম থেকে হেঁটে মেয়ের বাড়িতে যাওয়ার পথে বীরপলি বাজার এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক নারী মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

