বগুড়া পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার কনস্টেবল/নায়েক হতে এএসআই(নি:), এএসআই (নি:) হতে এসআই (নি:) পরীক্ষা- ২০২৩ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া পুলিশ লাইন্স মাঠে পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়।
এসময় তিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষা -২০২৩ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্যারেড পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজিউর রহমান, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নওগাঁ (সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি, বগুড়া), রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সিরাজগঞ্জ (সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি, বগুড়া), এএসপি(প্রবি:)গণ, আরআই, আরওআইসহ বগুড়া জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেয়া সকল পুলিশ সদস্যবৃন্দ।

