amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে চারতলা ভবন থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি:
আগস্ট ১৬, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে ৪তলা ভবন থেকে পড়ে শহর যুবলীগ নেতা তবিবুর রহমান টিপু পোদ্দার (৪০) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকি’সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবলীগ নেতা টিপু পোদ্দার শেরপুর শহরের ২নং ওয়ার্ডের পশ্চিমদত্তপাড়া এলাকার স্বভাবকবি মুহম্মদ আব্দুর রউফের ছেলে এবং শেরপুর শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন

টিপুর বড়ভাই শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি জানান, আমার সর্বকনিষ্ট ছোটভাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাসার ৪তলার ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় সে মারা যায়। তার নামাজে জানাযা বুধবার বাদজোহর উলিপুর জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পরে দাফন সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।