amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা

মিন্টু ইসলাম
আগস্ট ৯, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবার কে জমি ও গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন উপলক্ষে ৯ আগষ্ট সকাল ৯ টায় বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান।

সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, উপকারভূগী মোঃ কাজিম উদ্দিন, মোছাঃ চান্দা বেগম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।